শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

অগ্নিকাণ্ড নিয়ে সরকারের আশ্বাস: ‘নাশকতার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা’

ছবি সংগ্রহীত 

 অগ্নিকাণ্ড নিয়ে সরকারের আশ্বাস: ‘নাশকতার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা’


বিবৃতি-


ঢাকা, ১৮ অক্টোবর: দেশের বিভিন্ন স্থানে সংঘটিত কয়েকটি বড় অগ্নিকাণ্ড নিয়ে জনগণের উদ্বেগ সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকার অবগত। আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই যে নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে জীবন ও সম্পদ রক্ষায় কাজ করছে। নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানিকে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়া ব্যাহত করতে দেওয়া হবে না।


আমরা স্পষ্টভাবে বলতে চাই: যদি এই অগ্নিকাণ্ডগুলো নাশকতা হিসেবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য যদি আতঙ্ক ও বিভাজন সৃষ্টি করা হয়, তবে তারা কেবল সফল হবে যদি আমরা ভয়কে আমাদের বিবেক ও দৃঢ়তার ওপর প্রাধান্য নিতে দিই। বাংলাদেশ অতীতেও বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, এবং ঐক্য, শান্ত মনোভাব ও দৃঢ় সংকল্প নিয়ে আমরা আমাদের নতুন গণতন্ত্রের প্রতি যেকোনো হুমকির মোকাবিলা করব।


আমাদের ভয় পাওয়ার কিছু নেই—ভয় ছাড়া।


✍️প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস 

সমাপ্ত।


#অগ্নিকাণ্ড #সরকারেরবিবৃতি #নাশকতা #ঢাকাআগুন #BangladeshFire #DhakaAirportFire #InterimGovernment #BangladeshNews #FireUpdate #BreakingNews #ShahjalalAirport #NewsBangladesh #GovtStatement #FireInvestigation #Bangladesh2025 #banglaedition24 #banglaedition247



জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর


ছবি সংগ্রহীত 

📰 ব্রেকিং নিউজ | জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর 🚨

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসির হোসেন (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার কামারগাড়ী এলাকায় জয়পুরহাট-ক্ষেতলাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির হোসেন ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মুন্সি পাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, নাসির হোসেন টিসিবির পণ্য ক্রয় করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

🔹 দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন বলে জানা গেছে।
🔹 পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

#Joypurhat #RoadAccident #BreakingNews #BanglaEdition24 #Khetlal #MotorcycleAccident #BangladeshNews


জুলাই সনদের ৫ নম্বর দফা সংশোধিত:

ছবি সংগ্রহীত 


জুলাই সনদে প্রধানমন্ত্রী পদের মেয়াদ ও দায়িত্বের পরিধি  




জুলাই জাতীয় সনদে সই করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এতে স্বাক্ষর করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের অন্যান্য সদস্যরাও।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরিত হয়।

জুলাই সনদে প্রধানমন্ত্রী পদের ক্ষেত্রে যে নিয়মের কথা বলা হয়েছে—

প্রধানমন্ত্রী পদের মেয়াদ : এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যত বারই হোক সর্বোচ্চ ১০ বছর থাকতে পারবেন, এজন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদসমূহের প্রয়োজনীয় সংশোধন করা হবে।

প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান : সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে, প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একইসঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবেন না।

এ ছাড়া জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্বসহ অন্যান্য বিষয়গুলো হলো—

রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি : সংবিধানে এরূপ যুক্ত করা হবে, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী আইনসভার উভয় কক্ষের (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ) সদস্যদের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ৪৮(৪) এ বর্ণিত যোগ্যতাগুলো এবং রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সময় কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রীয়, সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের পদে থাকতে পারবেন না।

রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনয়নের লক্ষ্যে এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে সংবিধানের অনুচ্ছেদ ৪৮(৩) এর সংশোধনী আনয়ন করা, যাতে কারও পরামর্শ বা সুপারিশ ছাড়াই নিজ এখতিয়ারবলে রাষ্ট্রপতি নিম্নলিখিত পদে নিয়োগ প্রদান করতে পারেন—(১) জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ, (২) তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারগণ, (৩) বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যগণ, (৪) আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ, (৫) বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এবং (৬) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ।

রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া : সংবিধানে এরূপ যুক্ত করা হবে, রাষ্ট্রদ্রোহ, গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে। আইনসভার নিম্নকক্ষে অভিশংসন প্রস্তাবটি দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে পাস করার পর তা উচ্চকক্ষে প্রেরণ এবং উচ্চকক্ষে শুনানির মাধ্যমে দুই-তৃতীয়াংশের সমর্থনে অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন : সংবিধানে এরূপ যুক্ত করা হবে, কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যেকোনো দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করার এবং যেকোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে এবং আইনের দ্বারা নির্ধারিত মানদণ্ড, নীতি ও পদ্ধতি অনুসরণক্রমে তিনি উক্ত ক্ষমতা প্রয়োগ করবেন। সংশ্লিষ্ট আইনে এরূপ বিধান রাখা হবে যে, এরূপ কোনো আবেদন বিবেচনার পূর্বে মামলার বাদী বা ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবারের সম্মতি গ্রহণ করা হবে।

জুলাই সনদের ৫ নম্বর দফা সংশোধিত:

ছবি সংগ্রহীত 

 📰 জুলাই সনদের ৫ নম্বর দফা সংশোধিত: আহতদের মর্যাদা ও অধিকার সংযোজন


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে স্বাক্ষরিত “জাতীয় জুলাই সনদ”-এর ৫ নম্বর দফায় সংশোধন আনা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংশোধনের বিষয়টি জানানো হয়।


এর আগে দফাটি নিয়ে আপত্তি তুলেছিলেন নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া ব্যক্তিরা, যা নিয়ে সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটে।


🔹 সংশোধনের আগে দফাটিতে বলা ছিল


> “গণ-অভ্যুত্থানপূর্ব ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকালে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব।”




🔹 সংশোধিত নতুন দফায় সংযোজন করা হয়েছে


এখন এতে আহতদেরও বিশেষ মর্যাদা, সহায়তা ও আইনি সুরক্ষার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশোধিত দফায় বলা হয়েছে—


> “গণ-অভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন-শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর, আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব।”




🔹 মূল পরিবর্তনসমূহ


আহতদের মর্যাদা সংযোজন (রাষ্ট্রীয় বীর উপাধি)


মাসিক ভাতা ও পুনর্বাসন সুবিধা নিশ্চিতকরণ


আইনগত দায়মুক্তি ও মৌলিক অধিকার সুরক্ষা


শহীদ ও আহতদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার



🔹 প্রেক্ষাপট


‘জুলাই সনদ’ নতুন বাংলাদেশের পুনর্গঠনের মূল দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। এতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি ও তরুণ আন্দোলনের নেতৃবৃন্দ।


📍 সূত্র: জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ বিজ্ঞপ্তি, ১৭ অক্টোবর ২০২৫।

📸 ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

📰 ময়মনসিংহে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে চরম ফল বিপর্যয়: ৮ জন পরীক্ষার্থী, কেউই পাস করেনি

ছবি সংগ্রহীত 

 ময়মনসিংহে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কম হলেও এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ঘটেছে চরম ফল বিপর্যয়। 

নান্দাইলের বরিল্লাহ কেরামত আলী স্কুল অ্যান্ড কলেজ এবং ঈশ্বরগঞ্জের বৈরাটি সিনিয়র আলিম মাদরাসা—এই দুই প্রতিষ্ঠানে মোট ৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউই পাস করতে পারেননি।


জানা গেছে, এই ৮ জন শিক্ষার্থীকে পড়ানোর জন্য দুই প্রতিষ্ঠানে শিক্ষক ছিলেন অন্তত ১০ জন।

ঈশ্বরগঞ্জের বৈরাটি সিনিয়র আলিম মাদরাসায় আলিম বিভাগে ছিলেন ৭ জন শিক্ষক— চারজন আরবি, একজন বাংলা, একজন ইংরেজি ও একজন সমাজবিজ্ঞান শিক্ষক। তাদের মধ্যে তিনজন শিক্ষার্থীকে সরাসরি পাঠদান করা হলেও পরীক্ষায় সবাই অকৃতকার্য হন।


মাদরাসার প্রভাষকরা জানান, ওই তিন শিক্ষার্থী মূলত পরীক্ষায় অংশ নিতে চাইছিল না, তবে কলেজ কর্তৃপক্ষ তাদের পরীক্ষা দিতে বাধ্য করে। এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ মো. শাহজাহান কোনো মন্তব্য করতে রাজি হননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, উপজেলার মাদরাসা পর্যায়ে পাসের হার দাঁড়িয়েছে ৪২.৪৬ শতাংশ।


অন্যদিকে, নান্দাইলের বরিল্লাহ কেরামত আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে মানবিক বিভাগ থেকে ৫ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিলেও সবাই ফেল করেছেন।

প্রধান শিক্ষক রৌশমত আরা বেগম জানান, “শিক্ষার্থীরা কলেজে নিয়মিত উপস্থিত ছিল না এবং পড়াশোনার প্রতি আগ্রহের অভাবেই এ ফলাফল হয়েছে।”


📊 শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ময়মনসিংহ অঞ্চলের সামগ্রিক পাসের হার অন্যান্য জেলার তুলনায়ও তুলনামূলকভাবে কম।


#HSCResult2025 #Mymensingh #Education #নান্দাইল #ঈশ্বরগঞ্জ #বাংলাদেশ_শিক্ষা #BreakingNews

#banglaedition24

হাসিনার মৃত্যুদণ্ডে অস্থির নির্বাচনের পথে বাংলাদেশ

ছবি সংগ্রহ করা হয়েছে হাসিনার মৃত্যুদণ্ডে অস্থির নির্বাচনের পথে বাংলাদেশ লেখক: কৃষ্ণ এন. দাস ও সাম জাহান ১৮ নভেম্বর ২০২৫ সারসংক্ষেপ রায় ঘোষণ...