![]() |
| ছবি সংগ্রহীত |
📰 ব্রেকিং নিউজ | জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর 🚨
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসির হোসেন (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার কামারগাড়ী এলাকায় জয়পুরহাট-ক্ষেতলাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির হোসেন ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মুন্সি পাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, নাসির হোসেন টিসিবির পণ্য ক্রয় করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
🔹 দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন বলে জানা গেছে।
🔹 পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
#Joypurhat #RoadAccident #BreakingNews #BanglaEdition24 #Khetlal #MotorcycleAccident #BangladeshNews

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন