সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

আন্দোলনে আহত শিক্ষক মারা গেলেন

ছবি সংগ্রহীত 

 

আন্দোলনে আহত শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যু


রাজধানীতে শিক্ষক আন্দোলনে আহত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার মারা গেছেন। রোববার সকাল ১০টার দিকে রাজধানীর মিরপুর অলক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


ফাতেমা আক্তার ১০ম গ্রেডসহ তিন দফা দাবিতে চলমান শিক্ষক আন্দোলনে অংশ নেন। আন্দোলন চলাকালে পুলিশের নিক্ষেপ করা সাউন্ড গ্রেনেডের শব্দে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিনের চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।


সন্ধ্যার পর তাঁর মরদেহ নিজ এলাকা ঠাকুরচরে নেওয়া হয় এবং কর্মস্থল ও গ্রামের বাড়িতে জানাজা সম্পন্ন হয়।


পরিবার ও সহকর্মীদের শোক


ফাতেমা আক্তার উপজেলার ছেংগারচর পৌরসভার ঠাকুরচর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সুরুজ মোল্লা। স্বামী ডি এম সোলেমান একই বিদ্যালয়ের শিক্ষক।


সহকর্মী, স্থানীয় শিক্ষক নেতা এবং অনেক শুভাকাঙ্ক্ষী মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান। তারা বলেন, আন্দোলনের সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর থেকে ফাতেমা আক্তার অসুস্থ হয়ে পড়েন এবং এরপর আর সেরে উঠতে পারেননি।


উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন জানান, ফাতেমা আক্তারের স্বামী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আন্দোলনের দিন থেকেই তিনি শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


ফাতেমা আক্তারের মৃত্যুতে শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

চলমান শিক্ষক আন্দোলনে প্রথম মৃত্যুর ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে 

সহকর্মীদের মধ্যে।



#TeacherProtest #FatemaAkter #DhakaNews #BangladeshNews #BreakingNews #Chandpur #PrimaryTeacher #EducationNews #SoundGrenade #ProtestUpdate #LiveNews #BanglaNews #NewsUpdate #BanglaEdition24 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

হাসিনার মৃত্যুদণ্ডে অস্থির নির্বাচনের পথে বাংলাদেশ

ছবি সংগ্রহ করা হয়েছে হাসিনার মৃত্যুদণ্ডে অস্থির নির্বাচনের পথে বাংলাদেশ লেখক: কৃষ্ণ এন. দাস ও সাম জাহান ১৮ নভেম্বর ২০২৫ সারসংক্ষেপ রায় ঘোষণ...