শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

জয়পুরহাট ক্ষেতলালে দুর্গাপূজা মণ্ডপে ডিউটিরত অবস্থায় আনসার কমান্ডারের মৃত্যু

ছবি-  সংগ্রহীত 

জয়পুরহাট ক্ষেতলালে দুর্গাপূজা মণ্ডপে ডিউটিরত অবস্থায় হার্ট অ্যাটাকে আনসার কমান্ডারের মৃত্যু
 

জয়পুরহাট: স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় শারদীয় দুর্গাপূজা মণ্ডপে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন আনসার ভিডিপির সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ (৬৫)। তিনি পৌরসভার ইটাখোলা মহল্লার আব্দুল কাদেরের ছেলে।


বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।


আনসার ভিডিপি সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ ক্ষেতলাল পৌরসভার ৮নং ওয়ার্ডের আনসার ভিডিপির দলনেতা ছিলেন। কিছুদিন আগে তিনি চাকরি থেকে অবসর নেন। তবে এবছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খলিশাগাড়ী পূজা মণ্ডপে দায়িত্ব পালনের ইচ্ছা প্রকাশ করেন।


বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের সময় কেন্দ্রীয় কালী মন্দির এলাকায় দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন বলেন—

"তিনি অবসরপ্রাপ্ত ছিলেন। তবে কয়েকদিন আগে আমার কাছে এসে অনুরোধ করেন, যেন শেষবারের মতো পূজায় ডিউটির সুযোগ দেওয়া হয়। তার ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে আমরা দায়িত্বে রাখি। কিন্তু দুঃখজনকভাবে ডিউটিরত অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন।"


এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



--------------


🔴 #Joypurhat #Khetlal #DurgaPuja #AnsarVDP #BreakingNews

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

হাসিনার মৃত্যুদণ্ডে অস্থির নির্বাচনের পথে বাংলাদেশ

ছবি সংগ্রহ করা হয়েছে হাসিনার মৃত্যুদণ্ডে অস্থির নির্বাচনের পথে বাংলাদেশ লেখক: কৃষ্ণ এন. দাস ও সাম জাহান ১৮ নভেম্বর ২০২৫ সারসংক্ষেপ রায় ঘোষণ...