শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

বেকারত্বের কারণে ছেড়ে গিয়েছিল প্রেমিকা, সেই শাহীন আজ বিসিএস ক্যাডার

ছেড়ে যাওয়া প্রেমিকার দেওয়া উপহার সামগ্রী পুড়িয়ে দিয়েছিলেন শাহীন! ছবি সংগ্রহীত 

 



বেকারত্বের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহীন আলমকে ছেড়ে গিয়েছিল তার প্রেমিকা। তবে সেই শাহীন আলম ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

জানা যায়, শাহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১২–১৩ সেশনের শিক্ষার্থী এবং হাজী মুহাম্মদ মুহসিন হলের আবাসিক ছাত্র ছিলেন। ২০২১ সালে বেকারত্বের কারণে তার প্রেমিকা তার সঙ্গে ‍সম্পর্ক ছিন্ন করেন। এরপর অভিমানে প্রেমিকার ফেরত দেওয়া উপহারগুলো পুড়িয়ে সেই ভিডিও নিজ ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন শাহীন।


আরও জানা যায়, ময়মনসিংহ জেলার তারাকান্দায় জন্মগ্রহণ করেন শাহীন আলম। তিনি তারাকান্দা এম.এল. উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও তারাকান্দা বঙ্গবন্ধু কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। বাবা-মা মারা যাওয়ার পর বড় ভাইয়ের সহযোগিতায় টিউশন করিয়ে নিজের পড়াশোনা চালিয়ে যান তিনি।


বিসিএস ক্যাডার হওয়ার অনুভূতি প্রকাশ করে দ্য ডেইলি ক্যাম্পাসকে শাহীন আলম বলেন, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজ ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমার সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান আমার বড় ভাইয়ের, যার সহযোগিতায় ছোটবেলা থেকে পড়াশোনা করতে পেরেছি।


তিনি বলেন, এটি আমার পঞ্চম বিসিএস ছিল। এর আগে তিনবার আশানুরূপ সাফল্য পাইনি। বিসিএস ছাড়া অন্য কোনো চাকরির প্রস্তুতি নেইনি। তথন অনেক হতাশা কাজ করত, কিন্তু আমি হাল ছাড়িনি।


শাহীন আরও বলেন, বাবা-মা বেঁচে না থাকায় আমার বড় বোনের বাড়িতে থেকে পড়াশোনা করেছি। বড় বোন ও দুলা ভাই আমার সাফল্যে

র বড় ভাগিদার।


#প্রশ্নউত্তর #BreakingNews #NewsUpdate #Breaking #News #Bangladesh #BangladeshNews #banglaedition #banglaedition247 #banglaedition24 

বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

অতিথি শেখ হাসিনাকে ভারত কি ধীরে ধীরে 'আনলক' করতে দিচ্ছে?

ছবি সংগ্রহীত 

 

অতিথি শেখ হাসিনাকে ভারত কি ধীরে ধীরে 'আনলক' করতে দিচ্ছে?

প্রায় ন'মাস আগেকার কথা। ঢাকায় শেখ মুজিবের বাসভবন ৩২ নম্বর ধানমন্ডি ভাঙচুরের পর বাংলাদেশ সরকার একটি বিবৃতি দিয়ে অভিযোগ করে, ভারতে অবস্থানরত শেখ হাসিনাই সোশ্যাল মিডিয়াতে লাগাতার মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন এবং ভারতের উচিত তার মুখে রাশ টেনে ধরা। ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে জানানো হয় আনুষ্ঠানিক প্রতিবাদও।


ঠিক তার পর দিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়ে দাবি করে, শেখ হাসিনা যা বলছেন তা তিনি 'ব্যক্তি শেখ হাসিনা হিসেবে', মানে তার 'ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি'তে বলছেন – এবং ভারত সরকারের সেখানে কোনো ভূমিকাই নেই।


ভারতকে 'নেতিবাচক' দৃষ্টিতে তুলে ধরলে বা বাংলাদেশের 'অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যর্থতা'র জন্য ভারতকে দায়ী করলে তা যে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক হবে না, মনে করিয়ে দেওয়া হয় সেটাও। যথারীতি পাল্টা তলব করা হয় দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকেও।


আসলে গত সোয়া বছর ধরে ভারতের আশ্রয় ও আতিথেয়তায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদৌ প্রকাশ্যে মুখ খুলতে দেওয়া উচিত কি না, তা নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে যে পরিমাণ কূটনৈতিক তিক্ততা তৈরি হয়েছে তা এক কথায় নজিরবিহীন।


এমনকী বিষয়টি নিয়ে কথাবার্তাও হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে।


সোর্স-  বিবিসি 

বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

ছবি সংগ্রহীত 

 প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ



সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আবেদন প্রক্রিয়া আগামী ৮ নভেম্বর শুরু হয়ে চলবে ২১ নভেম্বর পর্যন্ত। কাল বৃহস্পতিবার প্রথম ধাপে ছয় বিভাগের ১০ হাজার ২১৯টি পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 


বিজ্ঞপ্তি দেখুন এখানে...



বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপের বিভাগগুলো হলো রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ দুই বিভাগে শূন্য পদ রয়েছে ৪ হাজার ১৬৬টি।


এর আগে চলতি বছরের ২৮ আগস্ট রাতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিন দিন পর ৩১ আগস্ট গঠিত হয় আট সদস্যের ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’। এ কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সদস্যসচিব অধিদপ্তরের (পলিসি ও অপারেশন) পরিচালক। 


এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরা রয়েছেন কমিটিতে। পরে ২ নভেম্বর সংশোধিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ প্রকাশ করা হয়। এতে নতুন সৃষ্টি করা সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাদ দেওয়া হয়। এ দুটি পদ বাদ দেওয়ার পাশাপাশি বিধিমালায় কিছু ‘শব্দগত পরিবর্তন’ আনা

 হয়েছে।


বিজ্ঞপ্তি দেখুন এখানে...👇






সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

দেশজুড়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৫১৫ জন

প্রতীকী ছবি 

 দেশজুড়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৫১৫ জন


স্টাফ রিপোর্টার | ঢাকা


দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ১,৫১৫ জনকে। পুলিশের বিভিন্ন ইউনিট ও জেলা পর্যায়ের অভিযানে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সারাদেশে একযোগে অভিযান চালানো হয়। এর মধ্যে রাজনৈতিক সহিংসতা, নাশকতা, মাদক ও অস্ত্র সংক্রান্ত মামলায় অভিযুক্তদের পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামিরাও রয়েছেন।


এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, “নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।”


এছাড়া, অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও বিভিন্ন মামলার আলামত উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।


পুলিশ জানায়, অভিযানে ঢাকাসহ সব বিভাগীয় ও জেলা শহরে গোয়েন্দা ও নিয়মিত পুলিশ একযোগে অংশ নেয়।


🔸 চলবে বিশেষ অভিযান

পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, আগাম দিনগুলোতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



দেশজুড়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১,৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিক সহিংসতা, মাদক ও নাশকতাসহ বিভিন্ন মামলায় এ গ্রেপ্তার অভিযান চলছে।



#দেশজুড়ে_অভিযান #গ্রেপ্তার #বাংলাদেশ_পুলিশ #LawAndOrder #BangladeshNews #পুলিশ_অভিযান #SecurityUpdate #BreakingNews 

মাত্র ২৩ দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হারালো পাঁচ শিক্ষার্থী স্টাফ রিপোর্টার | জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাত্র ২৩ দিনের ব্যবধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হারিয়েছে পাঁচজন শিক্ষার্থীকে।

 

ছবি সংগ্রহীত 
ছবিতে নিহত, হাসিবুর রহমান-সানজিদা ইসলাম-জোবায়েদ হোসাইন-আবুল কালাম

মাত্র ২৩ দিনের ব্যবধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হারিয়েছে পাঁচজন শিক্ষার্থীকে। এর মধ্যে তিনজন বর্তমান এবং দুজন সাবেক শিক্ষার্থী। এ ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।


নিহতরা হলেন- ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী হাসিবুর রহমান, ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম, পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন, ম্যানেজমেন্ট বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের আবুল কালাম এবং হিসাববিজ্ঞান বিভাগের ২০০৫-০৬ সেশনের মানজুরা আক্তার। মানজুরা আক্তারের সঙ্গে একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তার ১০ বছর বয়সী মেয়ে আয়েশা সিদ্দিকা।


ভূগোল বিভাগের শিক্ষার্থী হাসিবুর রহমান গত ৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পুরান ঢাকার স্টার কাবাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতার সঙ্গে রাতের খাবার খাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।


সানজিদা ইসলাম, ইতিহাস বিভাগের শিক্ষার্থী, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সহপাঠীদের মতে, তিনি বিভাগের অন্যতম মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনদিন জ্বরে ভোগার পর ডেঙ্গু শনাক্ত হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।


জোবায়েদ হোসাইন, পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী, ১৯ অক্টোবর পুরান ঢাকার আরমানিটোলায় টিউশন করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন। তিনি বর্ষা নামের এক ছাত্রীকে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন।


তদন্তে জানা যায়, বর্ষা ও তার প্রেমিক মাহির রহমান পরিকল্পিতভাবে তাকে হত্যা করে। প্রায় ২৫ দিনের পরিকল্পনায় তারা ওই দিন বিকেলে হত্যাকাণ্ডটি ঘটায়। পুলিশ এরই মধ্যে এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে। জোবায়েদ জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।


মানজুরা আক্তার, হিসাববিজ্ঞান বিভাগের ২০০৫-০৬ সেশনের সাবেক শিক্ষার্থী, ২৪ অক্টোবর সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত হন। সকালে ইনাতনগর এলাকায় নিয়ন্ত্রণ হারানো সেঁজুতি ট্রাভেলসের বাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি ও তার মেয়ে আয়েশা।


জানা যায়, তিনি বিসিআইসি-এর কর্মকর্তা ছিলেন এবং পরিবার নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যাচ্ছিলেন।


আবুল কালাম, ম্যানেজমেন্ট বিভাগের ২০০৮-০৯ সেশনের সাবেক শিক্ষার্থী, ২৬ অক্টোবর রাজধানীর ফার্মগেটে দুর্ঘটনায় প্রাণ হারান। দুপুরে মেট্রোরেল প্রকল্পের একটি পিলার থেকে ‘বিয়ারিং প্যাড’ (স্প্রিং) ছিটকে পড়ে তার মাথায় লাগে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। বিয়ারিং প্যাডটি পড়ে কাছের দোকানের কাঁচ ভেঙে দোকানদারও আহত হন।


মাত্র ২৩ দিনের ব্যবধানে এভাবে পাঁচজন শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীকে হারিয়ে শোকে নিমজ্জিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করেছে কর্তৃপক্ষ এবং ক্যাম্পাসে করা আলোকসজ্জাও খুলে ফেলা হয়েছে সম্মা

নের নিদর্শন হিসেবে।

#জগন্নাথ_বিশ্ববিদ্যালয় #জবি #JnU #জবি_শিক্ষার্থী #বিশ্ববিদ্যালয়_খবর #বাংলাদেশ_সংবাদ #ক্যাম্পাস_নিউজ #JnUNews #জবি_শোক #EducationNews #BangladeshNews #banglaedition24


হাসিনার মৃত্যুদণ্ডে অস্থির নির্বাচনের পথে বাংলাদেশ

ছবি সংগ্রহ করা হয়েছে হাসিনার মৃত্যুদণ্ডে অস্থির নির্বাচনের পথে বাংলাদেশ লেখক: কৃষ্ণ এন. দাস ও সাম জাহান ১৮ নভেম্বর ২০২৫ সারসংক্ষেপ রায় ঘোষণ...